ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মমেকে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম
মমেকে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় এ মৃত্যু খবর নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত শিশুদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে সাত মাস বয়সী এক ছেলে শিশুকে ২২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় শিশুটির মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় মৃত্যু হয় চার মাস বয়সী এক মেয়ে শিশুর। শিশুটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে ২৩ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে গত ২০ এপ্রিল পাঁচ মাস বয়সী এক ছেলে শিশুকে নেত্রকোনার দুর্গাপুর থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একই দিন রাত সাড়ে ১০টায় শিশুটির মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন রোগী। গত ১৭ মার্চ থেকে অদ্যাবধি ৯২৫ জন হাম-আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। 
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত রিকশায় তুলে নেওয়া হয় ১৪ বছরের এক গৃহপরিচারিকাকে। এরপর একটি ভাড়া বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। 
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামে এক যুবক। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
লক্ষ্মীপুরে প্রায় পাঁচ ঘণ্টার বিশেষ অভিযানে ১৮২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। 
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
আরও পড়ুন
পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু