ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:০৬ এএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে বাদশা (১৮)।

ভ্রাম্যমাণ আদালত ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বাদশা বেশ কিছুদিন ধরে গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে স্কুল ফটকের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই স্কুলের শিক্ষার্থীরা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে ইভটিজিংয়ের দায়ে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, ইভটিজিংয়ের ঘটনার সত্যতা পাওয়ায় ওই যুবককে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
চলতি বছরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোতে এ বিশেষ সুবিধা দেওয়া হবে।
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রুপালি ইলিশ।
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন
পটুয়াখালীর মহিপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন
আরও পড়ুন
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ