প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৮:২৭ পিএম


প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন শিক্ষককে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।  

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগ পরীক্ষাটি তড়িঘড়ি করে হওয়ায় কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছিল, তবে সার্বিক দিক বিবেচনা করে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এই সহকারী শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া অচিরেই কার্যকর করা হবে।

শিক্ষক নিয়োগের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বহু প্রতীক্ষিত বদলি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টিও খুব দ্রুত কার্যকর হতে যাচ্ছে। তবে নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করা হলেও শিক্ষার গুণগত মানোন্নয়নের বিষয়ে কোনো আপস করা হবে না বলে তিনি শিক্ষকদের কড়া হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের শেষে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষায় প্রায় ১১ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩০০ জন নির্বাচিত হন। নিয়োগে বিলম্ব হওয়ায় নির্বাচিত প্রার্থীরা সম্প্রতি ঢাকার শাহবাগে আন্দোলনও করেছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এর আগে আশ্বাস দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় প্রার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুসাদ্দেক হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission