ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:১৭ পিএম
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) র‍্যালি : ছবি আরটিভি

নানা আয়োজনে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রোববার (৩ মে) দিবসটি উপলক্ষে ফেনী প্রেসক্লাব মিলনায়তন থেকে একটি র‌্যালি বের করেছে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।

প্রধান অতিথি গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, এক সময় মানুষ সাংবাদিকদের অনেক সম্মান করতো ও গুরুত্ব দিতো। কিন্তু সাংবাদিকদের বিভাজন এবং মিডিয়া হাউসগুলো এক শ্রেণির ভূমিদস্যু লুটেরার দখলে থাকার কারণে দিন দিন সাংবাদিকদের সম্মান কমছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিরা নিজেদের সমৃদ্ধির জন্য চাকুরি উপর নির্ভর না হয়ে মিডিয়া হাউস তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতাভাবে কাজ করছে। মুক্ত ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানাই।

আরও পড়ুন

প্রধান আলোচক কাজী তানভীর আলাদিন বলেন, দেশে সাংবাদিক হওয়ার সুযোগ যেমন আছে তেমনি সাংঘাতিক হওয়ারও সুযোগ রয়েছে। আপনি কোনটি হবেন সেটির সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তার জন্য প্রতিদিনই আপনাকে তৈরি করতে হবে। আর্থিক চাহিদা মাথায় নিয়ে সাংবাদিকতায় আসবেন না। কারণ মাথায় অর্থিক ক্রাইসিস থাকলে ভালো সাংবাদিকতা করা কঠি হয়ে পড়ে।

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক।

আলোচনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এইচ আজাদ মালদার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর সংবাদ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত নাগ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক কালের কন্ঠ সোনাগাজী শেখ আবদুল হান্নান ও ঢাকা পোস্ট এর ফেনী জেলা প্রতিনিধি তারেক প্রমুখ।

এ সময় ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা ও সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশীদসহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ তোলে এক ভাইকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারতের মাটি থেকে সরাসরি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী এক গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক সম্পন্ন করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রী ও এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলার বাঘড়া ও বাড়ৈখালী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া এলাকার একটি বাড়ি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে সামিয়া একাধিকবার বাবা-মাকে ঝগড়া না করার জন্য অনুরোধ করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, বুধবার এশার নামাজের সময় বাড়ির কাউকে না জানিয়ে নিখোঁজ হন বাড়ৈখালী গ্রামের মৃত মরণ শেখের ছেলে স্বপন শেখ (৫০)। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের তাছির শেখের কচুরিপানায় ভরা পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/টিআর
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
আরও পড়ুন
বহু বছর পর নানার বাড়ি আসছি, একটু কথা বলতে দাও: প্রধানমন্ত্রী
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে দেখতে পরশুরামে নেতাকর্মী-জনসাধারণের ঢল