
চট্টগ্রামের চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু হাসেমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সোমবার রাতে তিন শিক্ষার্থীর স্বজনরা কর্ণফুলী থানায় আবু হাসেমকে আসামি করে একটি মামলা করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা আরটিভি অনলাইনকে জানিয়েছেন, প্রধানশিক্ষক আবু হাসেম স্কুলকক্ষে বিকেলে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এসময় তিনি ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করতেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: দুহাত ছাড়াই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সিয়াম
--------------------------------------------------------
সম্প্রতি যৌন হয়রানির শিকার ছাত্রীরা বিষয়টি তাদের স্বজনদের জানালে, সোমবার রাতে প্রধানশিক্ষক আবু হাসেমকে আসামি করে একটি মামলা করেন তারা।
অভিযোগ পাওয়ার পর শিক্ষককে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।
এক ছাত্রীর বাবা মামলা করেছেন। বাকি দুইজনের অভিভাবককে মামলার সাক্ষী করা হয়েছে।
আরও পড়ুন:
জেবি/জেএইচ



