ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে দেনাদারকে পিটিয়ে মারল পাওনাদার

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৩১ এএম
ছবি: আরটিভি

মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে রহিম সর্দার (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিম সর্দার ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় রহিমের সঙ্গে আসাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বোন নিলুফা বেগম বলেন, আমার ভাই আসাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিল। পরে সুদ-আসলসহ এক লাখ টাকা পরিশোধও করেছে। এরপরও আসাদ আরও টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছিল। আজ আমার ভাইকে মেরে ফেলেছে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এই ঘটনা মূলত টাকা লেনদেন সম্পর্কিত। তারা দুজন একসাথে ব্যাবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং রহিমকে ঘুষি মারে। এতে তিনি মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
আরও পড়ুন
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩