ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মসজিদের নিজ কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস (৩৫) পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।

দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে জানান খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মোহাম্মদ মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। আর সে কক্ষে বাইরে থেকে ঢোকার কোনো আলামত পায়নি পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, এরপর যা হলো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। 
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, এরপর যা হলো
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, বাড়িছাড়া মা-মেয়ে
হবিগঞ্জের মাধবপুরে গেজেটেড বীরাঙ্গনা মাজেদা বেগম ও তার যুদ্ধশিশু শামসুন্নাহারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, বাড়িছাড়া মা-মেয়ে
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন 
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন 
রাস্তা দখল করে রেখেছেন ছাত্রলীগ নেতা, ঘটনা কী
নীলফামারীর ডোমারে জনসাধারণের সরকারি রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখল করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ ইসলামের বিরুদ্ধে। 
রাস্তা দখল করে রেখেছেন ছাত্রলীগ নেতা, ঘটনা কী
আরও পড়ুন
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর গলার লকেটে মিলল নিখোঁজ শিক্ষিকা মুক্তার পরিচয়
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের প্রথম যাত্রীদের বরণ করে নিল রেল কর্তৃপক্ষ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর