ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সকালে টেকনাফস্থ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা।

এপিবিএন জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও তার গ্রুপের সদস্যরা সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে তারা হাসান আহমেদকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সাদ্দাম গ্রুপের সদস্যরা এইচ-ব্লকের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে স্থানীয় রোহিঙ্গারা আহত অবস্থায় হাসান আহমেদকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নয়াপাড়া এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টেকনাফ মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এপিবিএন আরও জানায়, নিহত হাসান আহমেদ পূর্বে ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আদালতে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতির মামলা এবং দুটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ, জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ
দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত