রামিসা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৯:০৬ পিএম


রামিসা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন 
শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টাস্তমুলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন। ছবি: আরটিভি

ঢাকায় মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টাস্তমুলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যার দায় স্বীকারকারী খুনিদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শেরপুর শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন “আজকের তারুণ্য”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। এ সময় তিনি কোনো কথা বলতে পারেননি, আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্না করেন।

আয়োজক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, উত্তরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. যোবায়ের রহমান বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, অভিযুক্ত মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছেন। তাই দ্রুত বিচার সম্পন্ন করে সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

আরও পড়ুন

একইসঙ্গে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এমন অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এ ধরনের নৃশংসতার শিকার হতে না হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission