অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

আরটিভি নিউজ

রোববার, ২৪ মে ২০২৬ , ১২:৫৮ পিএম


অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. নাসির উদ্দিন (৩২) চট্টগ্রামের পটিয়া উপজেলার চকর শালা গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন ও বাবুর্চির কাজ করতেন।

আরও পড়ুন

নাসিরের সহকর্মী সৈকত হোসেন জানান, রাতে ৩০০ ফিট গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা নাসিরকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission