ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:৫৯ পিএম
প্রতীকী ছবি

সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন (১২) রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছে তার ছোট ভাই আরিফ হোসেন (৮)।

নিহত আবির এলাকার কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে, আহত আরিফ হোসেন আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনের হাওরে খেলার ছলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল দুই ভাই। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে বজ্রঘাতে দুই ভাই গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই বড় ভাই আবির হোসেনের মৃত্যু হয়। আহত ছোট ভাই আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, খেলার ছলে দুই ভাই বাড়ির সামনের ঠেলা জাল মাছ ধরতে গিয়েছিল। হটাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে আবির ঘটনাস্থলেই মারা যায়। আর আরিফ গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু এবং আরেক শিশু আহত হয়েছে। দুই শিশু সম্পর্কে আপন ভাই।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা