
মাগুরার শ্রীপুর উপজেলার কাজুলী গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আনিসুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ওই গ্রামের হান্নান মেম্বর ও পবন শেখের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আনিসুর রহমানের মৃত্যু হয়।
আরও পড়ুন :
এসএস



