
রাঙামাটির সাজেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যর নাম আশিষ কুমার পাল(২৩)। বাঘাইহাট জোনের আওতাধীন ১০ ডিপি পুলিশ ক্যাম্পে সিগন্যাল রুমে ওয়ারলেস অপারেটর হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে।
--------------------------------------------------------
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
--------------------------------------------------------
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাজেক থানার আওতাধীন ১০ ডিপি পুলিশ ফাঁড়ির রাস্তার পাশে একটি ফরেস্টে আগুন লেগে যায়। একই বিদ্যুতের তার ফাঁড়ির সঙ্গে সংযুক্ত ছিল। পুলিশের ধারণা ওই সময় ওয়ারলেস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
সাজেক থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, নিহত কনস্টেবল আশিষের মরদেহ খাগড়াছড়ির সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন :
এসএস



