ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কবরস্থানে বটগাছের মগডালে উঠে দিনভর লাফালাফি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:২৭ এএম
ছবি: কোলাজ আরটিভি

কবরস্থানের পাশের বিশাল বটগাছের মগডালে জীবনের ঝুঁকি নিয়ে মধ্যবয়সী এক ব্যক্তি লাফালাফি করে দিনভর অবস্থান করেছেন। নানান নাটকীয়টার পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (৩ জুন) দিনভর অদ্ভুত ঘটনাটি ঘটে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর কবরস্থানের পাশের এক বটগাছে।

মকিমপুর গ্রামের অন্তত সাতজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ওই গ্রামের দানেশ খাঁর ছেলে হাসান খাঁ (৪৭) সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েন। কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। হঠাৎ আজ সকাল আটটার দিকে তিনি গ্রামের কবরস্থানের পাশের প্রায় ১০০ ফুট লম্বা বটগাছের মগডালে উঠে পড়েন। শুধু উঠেই ক্ষান্ত হননি। বানরের মতো এক ডাল থেকে ঝুল দিয়ে অন্য ডালে লাফালাফি করতে থাকেন। প্রথমে পরিবারের লোকজন, পরে প্রতিবেশীরা তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ ওই বটগাছের নিচে জড়ো হন। সবার মধ্যে হাসান খাঁর প্রাণহানির আশঙ্কা নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা দেখা দেয়।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বটগাছের নিচে জাল বিছিয়ে নানা প্রলোভনে হাসান খাঁকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। কিন্তু তাকে নামানো সম্ভব হচ্ছিল না। অবশেষে ফায়ার সার্ভিস কর্মীরা হাসানকে বিস্কুট, কলাসহ তার পছন্দের নানা ধরনের খাবার বটগাছের অপেক্ষাকৃত শক্ত ডালপালায় রেখে দেন এবং তাকে হ্যান্ডমাইকে সেসব খাবারের জন্য আহ্বান জানান। কিন্তু নিচে নামতে চাচ্ছিলেন না হাসান। ফায়ার সার্ভিসের কর্মীরাও তার কাছে পৌঁছাতে পারছিলেন না।

সন্ধ্যার দিকে হাসান খাঁ ক্ষুধার্ত হয়ে পড়লে খাবারের লোভে ধীরে ধীরে নিচের ডালে আসতে শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ধরে ফেলেন। পরে পুলিশের উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, আমরা সকাল ১১টা ১০ মিনিটে খবর পাওয়ার পরপরই হাসান খাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করি। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যার আগ দিয়ে তাকে নানা কিছু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হই।

আরও পড়ুন

প্রতিবেশী মজিদ প্রামাণিক জানান, হাসান খাঁ সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক গ্রহণের পর থেকে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। মাঝেমধ্যে হিন্দুদের শ্মশানে শুয়ে থাকতে দেখা যেত। হঠাৎ আজ তিনি কবরস্থানের পাশের পুরোনো বটগাছের মগডালে উঠে পড়েন। বাবা দানেশ খাঁ জানান, ছেলেকে এভাবে ঝুঁকি নিতে দেখে পুরো পরিবার দুশ্চিন্তায় পড়েছিল।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বিকল হয়ে পড়া ব্রেকারটি মেরামত না হওয়া পর্যন্ত রোটেশন ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী মারা গেছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত হয়েছেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।   শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিচলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।  মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর সদর হাসপাতালে  রেফার করা হয যশোর সদর হাসপাতাল নেওয়ার পথে চুডা মন কাঠি  নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণ অ্যাম্বুলেন্স ভিতর মারা যান লাশ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আরটিভি/এসকে
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
কুমিল্লা রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭১৮)। এ সময় ট্রেনে উঠে পড়লেও দুই শিশুর বাবা-মা উঠতে পারেননি।
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
আরও পড়ুন
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
কবুতরের ঘরে আস্তানা, ২০ সিসিটিভি দিয়েও রক্ষা পেলেন না ‘হ্যাকার সম্রাট’
নাটোর-বগুড়া মহাসড়কের এ কী হাল