বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:১৫ পিএম


বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুর। ছবি: আরটিভি

জামালপুরে পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল নেমে তাহমিদ হাসান রাফি (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌর শহরের বনপাড়া এলাকার সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি জাকারিয়া হাসানের ছেলে ও সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবাদে ঢাকায় থাকলেও ঈদের ছুটিতে জামালপুরে পরিবারের কাছে আসেন রাফি। তার গ্রামের বাড়ি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। 

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি শুরু হলে অনেকেই কলেজ পুকুরে গোসল করতে নামে। কয়েকজন বন্ধুর সঙ্গে রাফিও পুকুরে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। তার বন্ধুরা গোসল শেষে পুকুর থেকে উঠে দেখে রাফি তাদের সঙ্গে নেই। পরে স্থানীয়রাসহ সবাই পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাফিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, অভিযোগ না থাকায় কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission