ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:২৬ এএম
জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা। ছবি: আরটিভি

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক ড্রাইভার (৪০) লক্ষ্মীরচর মধ্যপাড়ার মনসুর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার দুপুরে আব্দুল হককে ভাতিজা ও তার লোকজন কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার তুলনায় প্রায় চারগুণ বন্দি থাকায় বেড়েছে অতিরিক্ত চাপ। কারাগারের মালামাল রাখার স্থানসহ কারাগারের ঘরগুলোর বাইরের বারান্দায়ও বন্দিদের রাখা হচ্ছে। এতেও সমস্যার সমাধান মিলছে না।
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মনজুর হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরের কুঁড়ি বিল যেন অন্য এক পৃথিবী