ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চমেকে এনসিপি নেতাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে হাতাহাতি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

রোববার (৭ জুন) বিকেলে চমেক হাসপাতালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আজগর আলী আশিক ও শাহাদাত। তারা দুজনই এনসিপির কর্মী বলে জানা গেছে।

জানা গেছে, সকালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্স চালকদের দাবি, এনসিপি নেতাকর্মীরা তাদের সঙ্গে বৈঠক করার জন্য বলে আসছে। বৈঠক না করায় তারা ঝামেলা তৈরি করছে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে ১২ হাজার টাকা দাবি করা হয়। পরে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করলে চমেক এলাকার অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেট বাধা দেয়। এ বিষয়ে প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও বাধা দেওয়া হয় এবং হামলার ঘটনা ঘটে। এতে আমাদের দুই কর্মী আহত হন।

আরিফ মঈনুদ্দিন আরও বলেন, চমেক হাসপাতাল থেকে রোগী বা মরদেহ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করছে। তাদের বাইরে অন্য কোনো অ্যাম্বুলেন্স ব্যবহার করতে গেলে বাধার মুখে পড়তে হয়।

বাইরের অ্যাম্বুলেন্স চালকদেরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, রোগী ও স্বজনদের স্বার্থে এ সিন্ডিকেট ভেঙে দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়ায় উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যাতে সেবাগ্রহীতারা দরদাম করে সাশ্রয়ী মূল্যে সেবা নিতে পারেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়েছি। পরে এনসিপির নেতাকর্মীরা নিরাপদে সংবাদ সম্মেলন করেছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া একটি বিষধর পদ্মগোখরা উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে একটি বড় আকৃতির ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন।  মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানায়, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।  ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন।  বাহার মিয়া জানান, তিনি এ মাছটিসহ অন্য মাছগুলো ঢাকার বাজারে নেবেন। সেখানে গিয়ে এ মাছটির দাম কত হবে, এমনটি জানতে চাইলে মাছ ব্যবসায়ী বলেন, আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো। তারপর ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের এ ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে। বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।  এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। আরটিভি/এসএস
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার তিন হাজার মানুষ।
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের কর্মচারীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
আরও পড়ুন
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা