নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৩:১৭ পিএম


নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। ছবি: সংগৃহীত

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিলাস-২ নামের একটি বাস ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সদরের ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন গণমাধ্যমকে বলেন, দ্রুতগতির ফলে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেছি। পরে তারা যে যার মতো নিজেদের গন্তব্যে চলে গেছেন। 

তিনি আরও বলেন, কোনো যাত্রী গুরুতর আহত হননি। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission