ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বারবার চিকিৎসাকেন্দ্রে ছুটছে হনুমান, বাঁচার আকুতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আহত হমুমানটি। ছবি: সংগৃহীত

অস্ত্রের আঘাত নিয়ে বারবার হাসপাতালে ছুটে যাচ্ছে একটি হনুমান। অবুঝ প্রাণীটি যেন ইশারা-ইঙ্গিতে আকুতি জানাচ্ছে সুস্থ হয়ে বাঁচার। এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর পাংশা সদরের একটি বেসরকারি ক্লিনিকে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাংশা সদরের ‘হামিদা মেডিকেল সেন্টারে’ যন্ত্রণায় কাতর হনুমানটিকে শেষবারের মতো চিকিৎসা নিতে যেতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হনুমানটি হঠাৎ করেই ওই চিকিৎসাকেন্দ্রের ভেতরে রোগীদের বসার স্থানে এসে বসে পড়ে। এক নজর দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। কেউ কেউ হনুমানটির ছবি তুলছিলেন, আবার কেউবা খাওয়ার জন্য বাড়িয়ে দিচ্ছিলেন কলা। কিন্তু যন্ত্রণায় কাতর প্রাণীটি কোনো খাবার না ছুঁয়ে, মাথা নিচু করে বেঞ্চের ওপর শুয়ে পড়ে।

মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম জানান, দুদিন আগেও হনুমানটি এই ক্লিনিকে এসেছিল। তখন সে নিজের হাত দিয়ে কাঁধের ক্ষতস্থানটি দেখিয়ে চিকিৎসার আকুতি জানাচ্ছিল। মানবিক কারণে তখন সেটির ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার সকালে ও দুপুরে আবারও যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্লিনিকে ফিরে আসে অবুঝ প্রাণীটি।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল জানান, হনুমানটির এই করুন অবস্থা দেখে তিনি প্রথমে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানান। কিন্তু তাদের কাছ থেকে দ্রুত কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। ইউএনও-এর হস্তক্ষেপে দীর্ঘ সময় পর প্রাণিসম্পদ বিভাগের একজন কর্মী এসে হনুমানটিকে ইনজেকশন ও প্রয়োজনীয় ওষুধ দেন। চিকিৎসা পেয়ে কিছুটা সুস্থ বোধ করায় হনুমানটি আবার চলে যায়।

পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ আগে পাংশার বাহাদুরপুর ইউনিয়নে হনুমানটিকে কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। সে সময় স্থানীয়ভাবে ক্ষতস্থানে সেলাই দেওয়া হলেও তা পুরোপুরি শুকায়নি। ফলে তীব্র যন্ত্রণায় প্রাণীটি বারবার লোকালয়ে চলে আসছে। খবর পেয়ে প্রাণিসম্পদ অফিসের চিকিৎসকের মাধ্যমে সেটির চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হনুমানটি আমাদের পর্যবেক্ষণে রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, রাজবাড়ীর পাংশা অঞ্চলটি সাধারণত হনুমানের বিচরণস্থল নয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে এটি সুদূর যশোর অঞ্চল থেকে এখানে চলে এসেছে।

এদিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত উল হক জানান, হনুমানটির ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। প্রাণীটির সুচিকিৎসা নিশ্চিত করতে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
আরও পড়ুন
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন