ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ধরা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:২১ পিএম
নওগাঁয় ২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেরকুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ জুন) রাতে জেলার মহাদেবপুর থানা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেরকুল জেলার পাইকপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সেরকুলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড় এলাকায় জনৈক নাজমুলের চায়ের দোকানের পাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এরপর ডিবির আভিযানিক দলটি দ্রুত শিবগঞ্জ মোড়ে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকলে পুলিশ তাকে থামায়। পরে উপস্থিত লোকজনের সামনে তার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে তার হাতে থাকা বাজার করার ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আগের একাধিক মাদকের মামলা রয়েছে, যা প্রমাণ করে সে একজন পেশাদার মাদক কারবারি। মাদকের এই বিষাক্ত জাল উপড়ে ফেলতে আমাদের এমন অভিযান জেলাজুড়ে আরও জোরদার করা হবে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন আল আমিন সরদার। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। 
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা।
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
পটুয়াখালীর কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় দ্বীপে দেখা মিলেছে দৃষ্টিনন্দন নীল-সবুজ রঙের পরিযায়ী পাখি ভেরডিটার ফ্লাইক্যাচারের। স্থানীয়ভাবে পাখিটি নীল কটকটিয়া বা অম্বর চুটকি নামেও পরিচিত।
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার