
সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার না করা পর্যন্ত এবং মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তারা।
জেবি/এসএস



