ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কোটা আন্দোলনকারী ২২ ছাত্রকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ০২:৪৫ পিএম

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে ২২ জনকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের একাংশ। এ খবর ছড়িয়ে পড়লে ওইসব শিক্ষার্থীদের খুঁজে বের করে আবারও হলে ঢোকানোর চেষ্টা করছে ছাত্রলীগের অপর একটি অংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল থেকে অন্তত ২২ জনকে হল থেকে বের করে দেয়া হয়।

এদের মধ্যে দুজন মুক্তিযোদ্ধার সন্তানও রয়েছে বলে জানা গেছে। ইবি শাখা ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন আহমেদ সজল তাদের হুমকি দিয়ে হল থেকে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ছাত্ররা জানান, ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণার পর কোটার পক্ষে আনন্দ মিছিল করলেও পূর্বের অবস্থানেই ফিরে যায় ছাত্রলীগ।

--------------------------------------------------------
আরও পড়ুন : কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন
--------------------------------------------------------

বুধবার রাত দশটার দিকে আন্দোলনকারীদের সজল তার রুমে ডেকে নেয়। এসময় তাদের বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে তাদেরকে হল থেকে নেমে যাবার নির্দেশ দেয়া হয়।

লালন শাহ হল শাখার ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন নিয়ন্ত্রিত হল থেকে আন্দোলনকারীদের জোর করে নামিয়ে দেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৩০ এর অধিক শিক্ষার্থীকে হল ছাড়া করার সংবাদ পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, এই খবর ছড়িয়ে পড়লে ওই ছাত্রলীগ নেতারা বিষয়টি ধামাচাপা দিতে আবার উল্টো পথ ধরেছে। খবর পাওয়া গেছে হল থেকে বের করে দেয়া শিক্ষার্থীদের খোঁজ করে আবার হলে ফেরত আনার চেষ্টা হচ্ছে।

এদিকে মুক্তিযোদ্ধা সন্তান ভুক্তভোগী বিল্লাল ও আহসানুর বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। কোটা সংস্কারের বিপক্ষে না থেকে যৌক্তিক আন্দোলনে শরিক হওয়াই আমাদের দোষ।

এছাড়া নাইম, রাসেল, আশরাফুল, রাব্বুল, রবিউল, মেহেদী, রাশেদ, আশিকসহ অন্যান্য ভুক্তভোগীরা জানান, সারাদেশে যৌক্তিক আন্দোলন হয়েছে। আমাদের ভাই-বোনেরা মার খাচ্ছে। আমরা এসব সহ্য করতে না পেরে আন্দোলনে শরিক হয়েছি। অথচ লালন শাহ হলে ছাত্রলীগ প্রতিষ্ঠায় আমরাই সামনে ছিলাম। আজ হুমকি দিয়ে আমাদের নামিয়ে দেয়া হলো।

এ ব্যাপারে অভিযুক্ত সজল বলেন, দলীয় কমান্ড ভঙ্গ করায় তাদের হল থেকে নেমে যেতে নির্দেশ দিয়েছি। এটা সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ বিষয়।

এ বিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে ভুক্তভোগীদের ভেতর কেউ যদি হলের আবাসিক শিক্ষার্থী থাকে তাহলে তারা ব্যাপারে আমরা দেখব।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নির্বাচনী সহিংসতায় এ পযর্ন্ত নিহত যারা
নৌকার প্রার্থীর পক্ষে প্রতিদিন এক ঘণ্টা কাজ করতে হবে: ছাত্রলীগ সভাপতি
কুমিল্লায় ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা
মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে ছাত্রলীগের আল্টিমেটাম