ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আসছে বৈশাখ, মানিকগঞ্জে প্রস্তুত হাতি-ঘোড়া

জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ০৪:১৫ পিএম

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন নিয়ে এখন ব্যস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব বিভাগ ও জেলা-উপজেলায় আয়োজন করা হবে বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান।

পহেলা বৈশাখকে সামনে রেখে বিভিন্ন জায়গায় দেখা যাবে মেলা।

এ মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু-কিশোরদের খেলনা, মহিলাদের সাজ-সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন: চিড়া, মুড়ি, খৈ, বাতাসা, এবং চিনির তৈরি হাতি, ঘোড়া, মুকুট, মাছ, নৌকা, পাখিসহ বিভিন্ন ধরনের সাঁজ। ইতোমধ্যে এসব প্রস্তুত করা হয়ে গেছে।

মানিকগঞ্জের ৭টি উপজেলার প্রায় সব গ্রামেই বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। এসব মেলায় আকর্ষণীয় খাদ্য সামগ্রীর তালিকার শীর্ষে থাকে বিন্নি, খই আর গুড়ের তৈরি বাতাসা আর চিনির তৈরি বিভিন্ন ধরণের সাঁজ।

গ্রাম-বাংলার এইসব মেলায় গুড় ও চিনি দিয়ে বাতাসা এবং সাঁজ তৈরি করে ক্রেতাদের চাহিদা মেটাচ্ছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের কারিগররা। তাদের তৈরি এসব খাদ্যসামগ্রী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরাও বিক্রি করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বৈসাবি
--------------------------------------------------------

সম্প্রতি ওই গ্রামে যেয়ে দেখা যায়, কারিগররা চুলায় আখের গুড় জাল দিচ্ছেন। কেউ কেউ বিন্নি ধানের খই ভাজছেন। আবার অনেকেই ব্যস্ত চিনি দিয়ে হাতি, ঘোড়া, বাতাসাসহ অন্যান্য সাঁজ তৈরিতে।

সেখানকার কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছরই বিভিন্ন মেলায় গুড় ও চিনির তৈরি এই সাঁজের চাহিদা থাকে। তারা বংশ-পরম্পরায় এই সাঁজ তৈরি করে আসছেন।

কারিগররা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে এই গ্রামের প্রায় ৮০০ কারিগর চিনি তৈরি হাতি, ঘোড়া, মুকুট, মাছ, নৌকা, পাখিসহ বিভিন্ন ধরণের সাঁজ তৈরি করতেন। নানা কারণে অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে গেছে। বর্তমানে ওই গ্রামের ৯টি পরিবারের ৫০ জন কারিগর এই পেশা ধরে রেখেছেন।

কারিগর ননী বনিক জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি এই পেশায় জড়িত রয়েছেন। খাটি আখের গুড় ছাড়া এ সাঁজ বানানো যায় না। দেশের বিভিন্ন স্থান থেকে আখের গুড় কিনে আনতে হয়। ১ মন খাটি গুড় কিনতে ২ হাজার ৭০০ টাকা লাগে। ১ মণ গুড় দিয়ে ৩৫ থেকে ৩৬ কেজি বাতাসা তৈরি হয়। প্রতি মনে লাভ হয় মাত্র ১শ’ টাকা।

বাসুদেব বনিক জানান, বাপ-দাদার আমল থেকেই তিনি এ কাজের সঙ্গে জড়িত। তার পরিবারের ৭ সদস্যই এই সাঁজ তৈরির কাজ করেন। বিভিন্ন বড় উৎসব এলে মানিকগঞ্জ, টাংগাইল, মধুপুর, সখিপুর, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় চিনির তৈরি মকুট, হাতি, ঘোড়া, মাছ, নৌকা ও পাখির চাহিদা বেড়ে যায়। প্রতিদিন গড়ে এক মণ সাঁজ তৈরি করা সম্ভব।

নীলকান্তি বনিক, দেবেশ বনিকসহ একাধিক বনিক বলেন, সরকার যদি তাদের একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে তাদের তৈরি এসব সাঁজ বিদেশে রপ্তানি করা সম্ভব হতো।

স্থানীয় বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহুল আমিন আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে এই গ্রামের কারিগররা বিভিন্ন ধরনের সাঁজর তৈরি করে গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন। তাদেরকে সহযোগিতা করা গেলে তারা এই ঐতিহ্য ধরে রাখতে পারবেন।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
মানিকগঞ্জে জয়ী মমতাজ-দুর্জয়
আগামীকাল মানিকগঞ্জে দুটি পথসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা
অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন দেলোয়ারপুত্র ডাবলু
মানিকগঞ্জ-১: জয় ধরে রাখতে চায় আ.লীগ, বিএনপির পুনরুদ্ধারের চেষ্টা