ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে মক্তবে পড়তে যাওয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনির হোসেন (২২) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার মনির কামারপাড়া ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

এর আগে, শুক্রবার (২৬ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুটি ওই মসজিদে মক্তব পড়তে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের দিকে মক্তব পড়ানো শেষে সব শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকে রেখে যৌন নির্যাতনের চেষ্টা করেন অভিযুক্ত মুয়াজ্জিন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
শেরপুর সদর উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
আরও পড়ুন
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পান শ্রমিকের মৃত্যু
ধর্ষণের অভিযোগে মহিলা মাদরাসার পরিচালক গ্রেপ্তার
মাঝনদীতে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু
ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার