ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত ঝিনাইদহের কালিগঞ্জ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত ঝিনাইদহের কালিগঞ্জ । ছবি: সংগৃহীত

তীব্র ভ্যাপসা গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। দিন-রাত মিলিয়ে গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, শহর এলাকায় প্রায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। একটি ফিডার বন্ধ রেখে অন্য ফিডারে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। সেখানে শহরের তুলনায় অনেক বেশি সময় বিদ্যুৎ থাকছে না।

লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। কৃষক মনজার আলী আরটিভিকে বলেন, ঘন ঘন বিদ্যুৎ না থাকায় সেচকাজ ব্যাহত হচ্ছে। এতে ফসল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

আরও পড়ুন

আগামী দুই দিন পরই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী রফিকের বাবা আরটিভিকে বলেন, বিদ্যুৎ না থাকায় সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

এদিকে অতিরিক্ত গরম ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ আরটিভিকে বলেন, লোডশেডিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় বাস চলাচল বন্ধ
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
406230
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
লালমনিরহাটের কালীগঞ্জে ৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ)।  রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন সকাল ১০টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ড্রোভার (হুক) ভেঙে যায়। ফলে ৯টি বগি রেখেই ট্রেনের ইঞ্জিন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এদিকে, ফেলে যাওয়া ট্রেনের বগিগুলো রেলগেটের মাঝামাঝি থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ অবস্থায় ট্রেন ও মহাসড়কের যাত্রীরা পড়েন দুর্ভোগে। পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়। আরটিভি/টিআর
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের মওলা বক্স সরদারের ছেলে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি খাদিমুল বিশ্বাস ওরফে মো. আরিফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে। কলারোয়া থানার পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই কলারোয়া থানার উত্তর সোনাবাড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আরটিভি/টিআর
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
চলতি বছরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোতে এ বিশেষ সুবিধা দেওয়া হবে।
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ