ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলয়নায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

স্থানীয় এমপি ভিপি মো. আয়নুল হক উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্যাসলাইট আনতে গিয়ে বাইজিদের ফাঁদে তরুণী, অতঃপর...
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক তরুণী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন।
গ্যাসলাইট আনতে গিয়ে বাইজিদের ফাঁদে তরুণী, অতঃপর...
চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, সারা দেশে একযোগে শুরু হওয়া এ ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা। আরটিভি/টিআর
চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস
প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, ‘যুবক উধাও’
ভোলার লালমোহনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। রিয়াদ নামের এক যুবকের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের দাবি করে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন ডুবাই বাড়িতে অনশন শুরু করেন তিনি। তবে ওই তরুণী প্রেমিকের বাড়িতে আসার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছেন বলে জানা গেছে। ওই তরুণী দাবি, টিকটকের মাধ্যমে মুঠোফোনে রিয়াদের সঙ্গে তার পরিচয় হয়। পরে চট্টগ্রামে তাদের দেখা হলে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দীর্ঘ তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যাওয়ার পাশাপাশি শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন বলে দাবি করেন ওই তরুণী। ওই তরুণীর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্ক চলাকালে তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন রিয়াদ। তবে বর্তমানে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন ওই যুবক। এমন পরিস্থিতিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন তিনি। ওই তরুণীর ভাষ্য, দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর তিনি রিয়াদকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান। বিয়ে না হওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে সরে যাবেন না বলেও জানিয়েছেন তিনি। এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় কয়েকজনের মতে, এমন ঘটনা ঘটে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। তবে এ বিষয়ে অভিযুক্ত রিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানার চেষ্টা চলছে। আরটিভি/টিআর
প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, ‘যুবক উধাও’
এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখিনি: ইউএনডিপি প্রতিনিধি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন  ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্না। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার অন্তর্গত ওয়াচ টাওয়ার-সংলগ্ন জয়পুর গ্রামে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস) আয়োজিত ‘হাওরের পরিবেশ ব্যবস্থাপনা: টাঙ্গুয়ার হাওরে সম্প্রদায়ভিত্তিক বন পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সূচনা ও অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনালী দায়ারত্না বলেন, আমি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি; কিন্তু হাওরের মতো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখিনি। এখানে পর্যটনশিল্প গড়ে উঠেছে, কিন্তু স্থানীয় মানুষ এর মাধ্যমে কতটুকু উপকৃত হচ্ছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যটনের মাধ্যমে স্থানীয় মানুষের উপকার না হলে এবং পরিবেশ সুরক্ষিত না থাকলে এই পর্যটনশিল্প টিকবে না। প্রসঙ্গত, ইউএনডিপি-জিইএফ স্মল গ্র্যান্টস প্রোগ্রামের অপারেশনাল ফেজ-৮-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, সভায় অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় তাঁদের প্রত্যয় ব্যক্ত করেছেন, যা আশাব্যঞ্জক। কমিউনিটির মানুষসহ সবার সম্মিলিত অংশগ্রহণে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুনুর রশিদ এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। স্বাগত বক্তব্য দেন সংস্থার সদস্য নাহিন নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপির কর্মসূচি বিশেষজ্ঞ শাহাদাত হোসেন শাকিল, এসজিপির জাতীয় সমন্বয়কারী ড. মুজাম্মেল হক, মিসেস তাহমিনাসহ অনেকে। অনুষ্ঠানে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগী সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’-এর পক্ষ থেকে প্রধান অতিথি সোনালী দায়ারত্নাকে হাওরের নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী শীতলপাটি উপহার দেওয়া হয়। সংগঠনটির সভাপতি সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক প্রীতি রানী করসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা হাওরের পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে গানের মাধ্যমে নিজেদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। প্রকল্পটির আওতায় টাঙ্গুয়ার হাওরের জলাভূমি পুনরুদ্ধার, দেশীয় হিজল-করচসহ উপযোগী উদ্ভিদের সংরক্ষণ ও রোপণ, জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। সভাপতির বক্তব্যে কাসমির রেজা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন কারণ এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি হাওরের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য ইউএনডিপি ও সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এসব প্রকল্প যেন প্রকৃত অর্থেই হাওরবাসীর কল্যাণে কাজ করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় স্থানীয় জনগোষ্ঠী, সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী, তরুণ ও অন্যান্য অংশীজন তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা পর্যটনের কারণে টাঙ্গুয়ার হাওরের পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, তা তুলে ধরেন। তাঁরা আরও বলেন, একসময় টাঙ্গুয়ার হাওরে প্রচুর মাছ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ ছিল। বর্তমানে সেগুলো বহুলাংশে কমে গেছে। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তাঁরা ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সরকারের কাছে আবেদন জানান। আরটিভি/টিআর
এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখিনি: ইউএনডিপি প্রতিনিধি
বিগত সরকারের প্রতিটি অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী
বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের সম্পদ লুটপাট করেছে এবং সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের অধিকার হরণ করেছে, তাদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আরও বলেন, অতীতে যত অন্যায় ও অপকর্ম করা হয়েছে, প্রতিটি অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ লুণ্ঠন, জনগণের সঙ্গে প্রতারণা এবং মানুষের ওপর নির্যাতনের জন্য প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ-অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তি এবং সাত ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের চুপচাপ ও শান্তিপূর্ণ অবস্থান দেখে কেউ যেন মনে না করেন, এ দেশের মানুষ আপনাদের অতীত কর্মকাণ্ড ভুলে গেছে। জনগণ সবকিছু মনে রেখেছে। এমনকি আপনারা যদি জনগণের কাছে দুই হাত তুলে, করজোড়ে ক্ষমা চাইতেন, তাহলেও জনগণ বিবেচনা করত আপনাদের ক্ষমা করা যায় কি না। তাই আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, দয়া করে আস্ফালন করবেন না, উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং জনগণকে বিপথগামী করার চেষ্টা করবেন না। দেশের মানুষ এখন শান্তি ও স্থিতিশীলতা চায়। জনগণের আবেগ ও ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেস এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, মুক্তি মাহফুজসহ অনেকে। আরটিভি/টিআর
বিগত সরকারের প্রতিটি অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী
আরও পড়ুন
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের