পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৭:৪১ পিএম


পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: আরটিভি

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে রাঙ্গামাটির সঙ্গে বান্দরবান জেলার সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

একই সময়ে শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে ভেঙে পড়ে। ফলে সকাল থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং ওই সড়কে চলাচলকারী স্থানীয় সিএনজি চালক নুনু বাদশা ও মানিক জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পানির চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এর ফলে পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ভেঙে পড়ে এবং সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার ও মো. টিপু জানান, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ভেঙে পড়েছে। ফলে শনিবার সকাল থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তারা আরও বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকায় পাহাড়ি ঢলের কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় মানুষের দুর্ভোগ কমছে না। তারা দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সেতু সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানান।

সড়ক ও জনপথ (সওজ) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ভেঙে পড়েছে। ফলে শনিবার সকাল থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বান্দরবান সওজের পক্ষ থেকে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য একটি টিম গাড়িসহ প্রস্তুত রয়েছে। কিন্তু ওই সড়কের বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় পানি থাকায় আমরা রওনা করতে পারছি না।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission