ভোলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০১:৪১ পিএম


ভোলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার মোস্তাক আহমেদ শাহীন। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভোলা জেলার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জুলাই) ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়।

তিনি আরও বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission