রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১১:৫১ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে একটি শেল্টার চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিবি হাফসা (১৮) ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

ক্যাম্পের বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। আহত শিশু আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএনের কমান্ডিং কর্মকর্তা (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

চলতি বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission