
এক মহানগর যুবলীগ নেতার একটি অশ্লীল ভিডিও চিত্র বিভিন্নজনের হাতে হাতে ছড়িয়ে পড়েছে। সে ভিডিওতে এক কিশোরের সঙ্গে সমকামিতা করতে দেখা যাচ্ছে তৌহিদুল হক সুমন নামের ওই নেতাকে।
সুমন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
অশ্লীল এ ভিডিও নিয়ে মহানগর যুবলীগসহ রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।
স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এর কয়েক ঘণ্টা পর সেটি সরিয়ে ফেলা হয়। কিন্তু অনেকেই সেখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেন।
এরপর তা এলাকার অনেকেরই মুঠোফোনে ছড়িয়ে পড়ে। বিশেষ করে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
যুবলীগ নেতা সুমন এই ওয়ার্ড থেকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানতে চাইলে তৌহিদুল হক সুমন আরটিভি অনলাইনকে বলেন, এ ধরনের কাজ আমি করতে পারি না। ভিডিওটি প্রযুক্তির সাহায্যে বানানো। আমি ষড়যন্ত্রের শিকার। এটি নিয়ে আমি বিব্রতকর অবস্থায় পড়েছি। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে প্রতিপক্ষ এমন একটি ভিডিও ছড়িয়েছে।
জেবি/জেএইচ



