ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ট্রেনে ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম
ট্রেনে ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার। ছবি: সংগ্রহীত

ভুলবশত ট্রেনে ফেলে আসা ট্রাভেল ব্যাগ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে ফিরে পেয়েছেন জাকারিয়া নামে এক যাত্রী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

জাকারিয়া জানান, তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বলেন ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা কমিউটার ট্রেনে জয়দেবপুর থেকে ওঠার পর গফরগাঁও স্টেশনে নেমে যান তিনি। পরে তিনি বুঝতে পারেন, ট্রেনের ‘ড’ বগির ৫/৬ নম্বর আসনের ওপরের তাকে তার ট্রাভেল ব্যাগটি রেখে নেমে গেছেন।

আরও পড়ুন

ব্যাগটির ভেতরে কয়েক হাজার টাকা, একটি মোবাইল ফোন, দরকারি কাগজপত্র ও কাপড় ছিল। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানায়।

অভিযোগ পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, ময়মনসিংহ রেলস্টেশন এবং জামালপুর রেলওয়ে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আমির হোসেন। পুরো উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।

পরে জামালপুর রেলওয়ে থানার একটি দল দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছানো তিস্তা কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে ‘ড’ বগি থেকে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে জাকারিয়াকে বিষয়টি জানানো হলে তিনি জামালপুর রেলওয়ে থানায় উপস্থিত হন। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তার হাতে উদ্ধার করা ব্যাগটি বুঝিয়ে দেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে পূর্বশত্রুতার আগুনে পুড়ল কৃষকের বসতঘর
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও খাদ্যশস্যসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পাশের ঘরবাড়িসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ধামরাইয়ে পূর্বশত্রুতার আগুনে পুড়ল কৃষকের বসতঘর
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ উপলক্ষে সংগঠনটি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
আরও পড়ুন
চলন্ত অবস্থায় খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফন বেঁধে স্থানীয়দের অবরোধ, ৭ আন্তঃনগর ট্রেন আটকা
মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ