
দুর্ঘটনার পাঁচ দিন পর মংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা উত্তোলন শুরু করেছে মালিকপক্ষ।
শুক্রবার সকাল নয়টা থেকে স্থানীয় হোসেন স্যালভেজ নামক একটি প্রতিষ্ঠান ১৫ জন ডুবুরি দিয়ে ড্রেজারের মাধ্যমে পাম্প করে এ কয়লা উত্তোলন শুরু করেছে।
কয়লা উত্তোলন শেষে ডুবুরিরা ভাটার সময় কার্গো জাহাজটির তলদেশে দুপাশ থেকে ওয়ার টেনে দিবে। এরপর জোয়ার শুরু হলে দুপাশে টাগবোড দিয়ে ডুবন্ত জাহাজ এমভি বিলাসকে টেনে নদীর কিনারে নিয়ে আসবে। আর এসব কাজ সম্পন্ন করতে মালিকপক্ষ ৪০ লাখ টাকা ব্যয় করছেন বলে জানা গেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : অবাধে নিধন হচ্ছে জাটকা, আইন মানছে না কেউ
--------------------------------------------------------
গেলো রোববার ভোরে সুন্দরবনের কাছে মংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়ায় সাতশ’ ৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিলাস।
এর পাঁচ দিন পর আজ শুক্রবার সকাল থেকে এর উদ্ধার পক্রিয়া শুরু করে মালিকপক্ষ। এদিকে ১৫ দিনের মধ্যে ডুবন্ত জাহাজটি উদ্ধারের সময় বেধে দিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে জাহাজটি উদ্ধারে ব্যর্থ হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



