
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা ও মধুমতি নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধনের অভিযোগ পাওয়া গেছে।
এসব জাটকা উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও দেখার যেন কেউ নেই। গেলো ১৫ দিনে নবগঙ্গা ও মধুমতি নদী থেকে হাজার হাজার জাটকা নিধন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নবগঙ্গা নদীর বড়কালিয়া ও মধুমতি নদীর মহাজন নামক স্থানে কারেন্ট জাল দিয়ে বাধ তৈরি করে রতন মাঝির নেতৃত্বে একদল মৎস্যজীবী অবাধে জাটকা শিকার করছে। পরে এসব জাটকা কালিয়া সদর, বড়দিয়া, মহাজন, পেড়লী ও গাজীরহাট বাজারে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।----------------------------------------------------------------
আরও পড়ুন : ডুবে যাওয়া জাহাজ থেকে কয়লা উত্তোলন শুরু
--------------------------------------------------------
কালিয়া বাজারের ব্যবসায়ী উৎপল কুমার ঘোষ অভিযোগ করে আরটিভি অনলাইনকে বলেন, নদীতে কারেন্ট জাল দিয়ে বেড়া তৈরি করে বিপুল পরিমাণ ইলিশের জাটকা ধরা হচ্ছে। কখনও কখনও জালে এত বেশি মাছ ধরা পড়ছে, জাল কেটে মাছ তুলছে শিকারিরা।
কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা আরটিভি অনলাইনকে বলেন, সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে। তবে জাটকা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



