ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
নিহত ইউনিয়ন পরিষদ সদস্য মো. মনি মিয়া শেখ। ছবি: সৌজন্য

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড় ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এই বর্বরোচিত ঘটনা ঘটে। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার
পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত মো. মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চর-জয়নগরের উদ্দেশ্যে রওনা হন মনি
মিয়া। কিন্তু অন্ধকার রাতের নীরবতার সুযোগ নিয়ে পানিপাড়া এলাকায় ওত পেতে ছিল ঘাতকের দল। কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছামাত্রই দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর
ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করে প্রাণভিক্ষা চেয়েও পাননি তাদের মন। অমানবিক ও এলোপাতাড়ি কোপে রক্তে ভেসে যায় রাজপথ, তাকে মারাত্মক জখম করে ফেলে রেখে সটকে পড়ে হামলাকারীরা।
রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ওই রাতেই ঢাকা পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবনপ্রদীপ।

আরও পড়ুন

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম শোকাবহ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক
ও শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা
চালাচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরও পড়ুন
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি 
নড়াইলে আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল, বাম্পার ফলনের আশা