ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে নালা থেকে বিপুল সংখ্যক ‘বুলেট’ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বুলেটগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।

আরও পড়ুন

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার পাশের একটি নালা থেকে বস্তাবন্দি বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট রয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। 
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে।
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু
আরও পড়ুন
দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে: এমপি সরোয়ার
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী