যশোরে বিদেশি পিস্তলসহ আটক ১

আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১০:০৬ এএম


যশোরে বিদেশি পিস্তলসহ আটক ১
আটক শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

যশোরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব। 

শনিবার (২৫ জুলাই) রাতে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহাদাত হোসেন (৪০) একই এলাকার শাহাজানের ছেলে।

র‍্যাব-৬-এর অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শাহাদাত হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এরপর তার নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। 

আরও পড়ুন

এ সময় তারা শাহাদাত হোসেনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে শাহাদাত তার নিজস্ব লেদ মেশিনে ‘ওয়ান শুটারগান’ তৈরি করতেন। এ ছাড়া বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে বিদেশি অস্ত্র এনে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব জানায়, শাহাদাত এর আগেও ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission