ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৫০ হাজার টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০২:১১ এএম
দুই সন্তানের জননী নিহত সানজিদা আক্তার। ছবি: সংগৃহীত

যৌতুকের দাবিতে বরগুনায় দুই সন্তানের জননী সানজিদা আক্তারকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। নিহত সানজিদা আক্তারের বাবার অভিযোগ, ৫০ হাজার টাকা না দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে স্বামী উজ্জ্বল তালুকদার এ অভিযোগ অস্বীকার করে আত্মহত্যার দাবি করেছেন। এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে বরগুনার আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২২ সালে পটুয়াখালীর সদর উপজেলার পশুরবুনিয়া গ্রামের আবু বকর তালুকদারের মেয়ে সানজিদা আক্তারের সঙ্গে আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামের কাবিল তালুকদারের ছেলে উজ্জ্বল তালুকদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সানজিদার ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।

নিহতের বাবা আবু বকর তালুকদার অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ আগে ব্যবসার জন্য উজ্জ্বল তার স্ত্রীর মাধ্যমে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। মঙ্গলবার রাতে সেই বিরোধের একপর্যায়ে উজ্জ্বল শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করেন এবং পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।

আরও পড়ুন

তিনি আরও অভিযোগ করেন, মেয়ের মৃত্যু মঙ্গলবার রাতে হলেও তাকে খবর দেওয়া হয় বুধবার বিকালে। তার ভাষ্য, এত দীর্ঘ সময় কী ঘটেছে, তা তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি হত্যা মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলেও দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তরমুজের ব্যবসায় লোকসান হওয়ার পর উজ্জ্বল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তাদের ভাষ্য, তারা গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখেননি। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন।

নিহতের মা মনি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘মোর মাইয়্যায় কত কইছে, মোরে এই বাড়ি হইতে লইয়্যা যাও। ওরা মোরে মাইরাই ফালাইবে। কিন্তু মোরা হুনিনায়। আইজ মোর মাইয়্যাডারে ওরা মাইরাই ফালাইছে। মুই এইয়্যার বিচার চাই।’

স্বামী উজ্জ্বল তালুকদার যৌতুক দাবি ও হত্যার অভিযোগ অস্বীকার করে করেন, তার স্ত্রী খুব জেদি ছিলেন এবং কারও প্ররোচনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
শ্রীপুর পৌরসভার উজিলাব (সূতাপাড়া) এলাকার বাড়ির পাশের পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু।
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনার দাকোপে ঢাকী নদীর ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে বাঁধে ধস ও ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি।
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তানকে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে শিশু দুটির স্বজনদের খুঁজে বের করা হয়। পরে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়েছে।
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’
আরও পড়ুন
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা