ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই বিদেশি সিগারেট জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৭:০৯ এএম
চোরাই সিগারেট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাই সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৩০ জুলাই) র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী থানার নূর আহমদ রোডের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহনের (প্রা.) লিমিটেডের পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অভিযানে ৪৭০ কার্টনে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২৯৪ কার্টনে ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭ কার্টনে ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩ কার্টনে ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২ কার্টনে ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫ কার্টনে ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮ কার্টনে ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-৭।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা সদর ইউনিয়নের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু।
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য থানার কাছেই একটি কেক রেখে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সদর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে  পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়
রাঙ্গুনিয়ায় হচ্ছে ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক মিলবে ১০ কোটি লিটার
দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত