ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মারধর ও ছিনতাইয়ের শিকার প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
নিহত হাবুল মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাবুল মিয়া (৫২) নামে একজন শারীরিক ও বাকপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার (২ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির সামনের কাঁচা রাস্তায় হুইলচেয়ারে বসে ছিলেন হাবুল মিয়া। এ সময় দুর্বৃত্তরা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার সময় সাহায্যের জন্য চিৎকার করতে পারেননি। তবে তার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী অবস্থায় হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই তার জীবিকা চলত। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় বসবাস করে।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে 
শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১৫ সার ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে 
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
আরও পড়ুন
হাওরের বুকে স্কুল, শত প্রতিকূলতার মাঝেও ছড়াচ্ছে শিক্ষার আলো
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
ভাগ্য ফেরাতে বিদেশে যাওয়া হলো না নিরবের, জীবনে ‘ঘোর অন্ধকার’
মাকে মারধরের জেরে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত