ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জীবননগর সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা, রুখে দিল বিজিবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম
সীমান্তে কাদামাটিতে এভাবেই রাত কাটা তিন ভারতীয় নাগরিক : ছবি আরটিভি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তে এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭০/২-এস সংলগ্ন গেট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়নের মৈত্রী ক্যাম্পের সদস্যরা তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।

বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। পরে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং সতর্ক নজরদারিতে রাখেন।

আরও পড়ুন

বিজিবির বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হলে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের দিকে ফিরে যান। পরে সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে বিএসএফের মৈত্রী ক্যাম্পের সদস্যরা ৬৮/৬-এস সীমান্ত গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৫৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির সময়োচিত ও কঠোর তৎপরতার কারণে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিষয়টি ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের পুশ ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
প্রযুক্তির ছোঁয়ায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘নতুন মাত্রা’
সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...