ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মা’কে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি : আরটিভি

রাজবাড়ীর পাংশায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মা’কে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সূবর্নখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা খাতুন (৫০) পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী।

শুক্রবার (১৪ আগষ্ট) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সূবর্ন খোলা এলাকা থেকে নিহত তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঘটনার পর তারা বেগমের স্বামী জাবেদ বিশ্বাস পলাতক রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নাদুরিয়া ঘাট এলাকা থেকে তারা খাতুন নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যার কারণে মৃত্যু অথবা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। সড়ক দুর্ঘটনায় তারা খাতুন মারা গেলে ছেলের উচিত ছিল সেটি কাউকে অবগত করা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য— তারা খাতুনের ছেলে রাজু (২৮) ইয়াবা সেবন করতেন। এক পর্যায় রাজু শারিরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে ছেলের চিকিৎসার জন্য মোটরসাইকেলে কুষ্টিয়া জেলার বনগ্রাম এলাকায় উদ্দেশ্য রওনা হয়। তারা খাতুন ছাড়াই তার ছেলে রাজু বিশ্বাস খালার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সকালে তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা খাতুনের সাথে তার স্বামী জাবেদ বিশ্বাসের সম্পর্ক ভালো ছিল না। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছেন তাদের ছেলে রাজু বিশ্বাস নেশায় আসক্ত ছিলেন।

ওই কর্মকর্তা আরও বলেন, রাজু বিশ্বাসের মোটরসাইকেল থেকে পড়ে তারা খাতুনের মৃত্যু হয়ে থাকলে তিনি কাউকে সেটি অবহিত করেননি।

এদিকে ঘটনার পর থেকে তারা খাতুনের স্বামী জাবেদ বিশ্বাসও পলাতক রয়েছে। ঘটনা স্থলে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ গোয়েন্দা পুলিশের সদস্যররা তদন্ত করছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী