
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো— সতেরো পাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) গোসল করতে দুই চাচাতো ভাই বাড়ির পাশের পুকুরে নামে। একপর্যায়ে তারা নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর হোসেন বলেন, পুলিশ জানার আগেই তাদের মরদেহ দাফন করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




