ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম
শাহাব উদ্দিন ও তার পরিবার। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে শাহাব উদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন চার শতক জমি প্রায় ১৫ বছর ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে। জমিতে বহুতল ভবন নির্মাণ করে তা ভাড়া দিয়ে ভোগদখল করছেন বলেও অভিযোগ করেছেন জমির মালিক।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বাশঁবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী শাহাব উদ্দিন।

লিখিত বক্তব্যে শাহাব উদ্দিন বলেন, কবির উদ্দিন প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে প্রথমে ভুয়া কাগজপত্র ও জালাল দলিল তৈরি করেন। পরবর্তী সময়ে ওই জাল দলিলের ভিত্তিতে চার শতক জমিতে লাগানো বিভিন্ন ফলমূলের গাছ কেটে রাতারাতি দখলে নেন।

আরও পড়ুন

ওই সময় জমি দখলে বাধা দিতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অনতিবিলম্বে আমাদের সম্পত্তি ফেরত চাই এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জমিগুলোর বৈধ কাগজপত্র ও সঠিক দলিল তার কাছে রয়েছে। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকার সাগর উপকূলে আষাদী স্টিল জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হয়েছেন কাটারম্যান আব্দুস সালাম।
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কেউ খাবার দিতে গেলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, আবার কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকাসহ খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে। নতুন শাবককে নিয়ে মাতিয়ে রেখেছে জলহস্তী বেষ্টনী।
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
আরও পড়ুন
কানাডায় চাকরির স্বপ্ন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ
৬ দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত