ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইয়াবা সেবনের সময় ধরা পুলিশ সদস্য

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: আরটিভি

নরসিংদীর বেলাব উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয় এবং এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শামসুল হক (৩০), বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) এবং একই এলাকার বাদল (৩৭)।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় কনস্টেবল শামসুল হক ওই তিন ব্যক্তিসহ মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের বেলাব থানায় নিয়ে যায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, এরপর যা হলো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। 
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, এরপর যা হলো
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, বাড়িছাড়া মা-মেয়ে
হবিগঞ্জের মাধবপুরে গেজেটেড বীরাঙ্গনা মাজেদা বেগম ও তার যুদ্ধশিশু শামসুন্নাহারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, বাড়িছাড়া মা-মেয়ে
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন 
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন 
রাস্তা দখল করে রেখেছেন ছাত্রলীগ নেতা, ঘটনা কী
নীলফামারীর ডোমারে জনসাধারণের সরকারি রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখল করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ ইসলামের বিরুদ্ধে। 
রাস্তা দখল করে রেখেছেন ছাত্রলীগ নেতা, ঘটনা কী
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
নেপালের আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার একদিন পর প্রায় ৫ হাজার ফুট নিচে পড়ে ৫৭ বছর বয়সী জার্মান পর্বতারোহী উলফগ্যাং ওয়াশিচেকের মৃত্যু হয়েছে।
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
আরও পড়ুন
সোনারগাঁয় বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩
২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা
ট্রাকের ‘গোপন চেম্বারে’ মিললো ৩ লাখ ২০ হাজার ইয়াবা