ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নৌ-নিরাপত্তায় রাঙ্গাবালীর ১১৭৫ জেলের মধ্যে লাইফবয়া বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্থানীয়ভাবে স্বল্পমূল্যে তৈরি লাইফবয়া জেলে নৌকায় ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তৈরির কৌশল প্রদর্শন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সুইজ বাজার মাঠ প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌযাত্রায় লাইফবয়ার সঠিক ব্যবহার ও দুর্ঘটনার সময় জীবন রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে ১ হাজার ১৭৫ জন জেলেকে সচেতন করা হয়। এ সময় সচেতনতামূলক পটগান পরিবেশন এবং জেলেদের মধ্যে লাইফবয়া বিতরণ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. মার্সেল রতন গুদা। প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ঢাকার মান উইংয়ের উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) মো. মাইন উদ্দীন।

এ সময় চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু ইউসুফ, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মুন্সি, চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেনসহ স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জেলেদের নৌযাত্রায় নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল হওয়ার পর পলাতক যুবক