ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

‘হাজী নান্না বিরিয়ানিতে’ মিলল জীবন্ত পোকা!

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: আরটিভি

বান্দরবানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পচা মাংস সংরক্ষণের দায়ে হাজী নান্না বিরিয়ানি নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা শহরের মাইক্রোবাস স্টেশনসংলগ্ন হাজী নান্না বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা মাংস সংরক্ষণের অভিযোগে হাজী নান্না বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান।

আরও পড়ুন

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পান। এ সময় পচা মাংসের মধ্যে জীবাণুবাহী পোকামাকড় পাওয়ার অভিযোগও ওঠে। এছাড়া একই ফ্রিজে পুরোনো কাঁচা মাংস সংরক্ষণ, পোড়া তেল ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি নজরে আসে।

অভিযান শেষে কর্মকর্তারা খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন। নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
বরিশালে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন অভিযুক্ত স্ত্রী।
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
আরও পড়ুন
প্রায় দুই বছর পর মাতৃভূমিতে ফিরলেন ১৮ বম সদস্য
কিশোরীকে গর্ভপাত করানোর পর মিলল ‘ভয়ংকর সত্য’
শসার বস্তা খুলতেই বের হলো ৬০ হাজার পিস ইয়াবা
বান্দরবানের লামায় ২৪ বছর ধরে শিকলে বাধা বাহাদুর