ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু 

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে এবং আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র।

পরিবারের ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে আমিন বাজারে পাকা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত ও জখম হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এদিকে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাসটি থানায় আটক রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ খেয়ে যে পরিণতি হলো তরুণের