ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম
ছবি: আরটিভি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানান তিনি।

নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে এক টেকনিশিয়ানের বিশ্রাম নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
বিয়ের বাকি মাত্র দুই সপ্তাহ। লাল শাড়ি, নতুন সিঁদুর কেনার পর্ব শেষ। এমন সময়ে ডেঙ্গু কেড়ে নিল গোপালগঞ্জের বৃষ্টি ঘরামির জীবন। ২৫ বছর বয়সী হাসিখুশি এই তরুণীর হবু বর তবু তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। মৃত্যুর পর!
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। রোববার (৪ অক্টোবর) নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রথম ধাপ: সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এ সময়ে নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপ: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা এ ধাপে ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। আরটিভি/এসকে
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
আরও পড়ুন
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার