
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমর দাস (৫০) সুনামগঞ্জ জেলার শালনা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর দাস দীর্ঘ দিন আগে সুনামগঞ্জ থেকে জীবিকার তাগিদে পরিবার-পরিজন নিয়ে কালিয়াকৈর আসেন তিনি। উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় রিয়াজের বাসা ভাড়া থেকে ছেলে সন্তান নিয়ে বসবাস করেছিলেন শ্রবণ প্রতিবন্ধী অমর দাস।

শনিবার সকাল সাড়ে ১১টায় তিনি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, বিষয়টি এখনও ওই এলাকার রেল স্টেশন মাস্টার যায়নি। জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এসএস


