ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:২৭ পিএম
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম। ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করেছেন হাসিব নামে এক অভিযোগকারী।

দুদকে দেওয়া আবেদনে বলা হয়েছে, প্রধান সহকারী পদে দায়িত্ব পালন করলেও মো. জাহাঙ্গীর আলম ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের হিসাবরক্ষকের দায়িত্বও নিয়ন্ত্রণ করছেন। হিসাবরক্ষকের হিসাব-সংক্রান্ত বই নিজের কাছে রেখে বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হাসপাতালের এক স্বাস্থ্য সহকারীর কাছ থেকে জমি-সংক্রান্ত বিষয়ে অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুত কাজ না করে তাকে হয়রানি করা হয়েছে। একই সঙ্গে উচ্চতর পদে পদোন্নতি, সার্ভিস বইয়ের পাতা ছিঁড়ে ফেলা ও অন্যান্য বিষয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

হাসপাতালের কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং পুরোনো আসবাবপত্র বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির জন্য টাকা নেওয়া এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

আবেদনে এক অবসরপ্রাপ্ত কর্মচারীর বরাত দিয়ে বলা হয়েছে, পেনশনের টাকা পেতে প্রথমে তার কাছে ৪ লাখ টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে ২ লাখ টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য সহকারীদের দুর্গম টিকা কেন্দ্রের ভাতা, ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। নার্সিং কর্মকর্তাদের বেতন বিল, সিলেকশন গ্রেডের বকেয়া বিল, জিপিএফ, শ্রান্তি-বিনোদন ভাতাসহ অফিসের বিভিন্ন কাজ করে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।

দুদকে দেওয়া অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত সরকারি আউটডোর টিকিটের মূল্য ৩ টাকা থাকলেও সেবাপ্রার্থীদের কাছ থেকে ৫ টাকা করে নেওয়া হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

অভিযোগপত্রে মো. জাহাঙ্গীর আলমের ভাই হাফিজ একই হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগে চাকরি করায় পারস্পরিক যোগসাজশে রোগী ও সেবাপ্রার্থীদের হয়রানি এবং মেডিকেল সার্টিফিকেট, মৃত্যুসনদসহ বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে অবৈধ অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়েছে।

চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে দুদকে যে অভিযোগ দেওয়া হয়েছে, সেটির বিষয়ে আপনি খোঁজ করে দেখুন। আমার সম্মান নষ্ট করার জন্য দরখাস্তে উল্টাপাল্টা লিখেছে।

দুর্নীতি দমন কমিশন বরিশালের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বলেন, আমরা কমিশনের অনুসন্ধানের অনুমতি চাইব। অনুমতি পেলেই আমরা তদন্ত শুরু করব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
আরও পড়ুন
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
শিশু হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে সর্দি-জ্বরের রোগী